• ২০২৬ অগাস্ট ২৭, বৃহস্পতিবার, ১৪৩৩ ভাদ্র ১১
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইউনূস সরকারের আমলে বিডার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া আশিক চৌধুরীকে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক সমালোচনা করেছিলেন। অনলাইনে তাকে নিয়ে ট্রলও হয়েছে |

  • প্রকাশিত ০১:০৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ২৭, ২০২৬
ইউনূস সরকারের আমলে বিডার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া আশিক চৌধুরীকে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক সমালোচনা করেছিলেন। অনলাইনে তাকে নিয়ে ট্রলও হয়েছে |
Time Bangla news
মিজানুর রহমান

ইউনূস সরকারের আমলে বিডার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া আশিক চৌধুরীকে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক সমালোচনা করেছিলেন। অনলাইনে তাকে নিয়ে ট্রলও হয়েছে অনেক।


কিন্তু বিএনপি সরকার গঠনের পর আশিক চৌধুরীকেই বিডার চেয়ারম্যান হিসেবে বহাল রাখা হয়েছে। গতকাল চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী ছিলেন আশিক চৌধুরী। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে কোদাল তুলে দিয়ে খাল কর্মসূচিতে মাটি কাঁটতে বলেন।

আশিক চৌধুরীর বাড়ি চাঁদপুরে। চাঁদপুরের ছেলেকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী চাঁদপুর যান।

প্রথম আলো জানুয়ারি ২০২৬-এ সংবাদ প্রকাশ করে যে, অন্তর্বর্তী সরকার বিডার শীর্ষ পদে আশিক চৌধুরীকে আনলেও গত ১৬ মাসে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে, যা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এমনকি করোনা পরিস্থিতির সময়ের চেয়েও কম। আর্থিক খাতে কিছুটা স্থিতিশীলতা এলেও বিনিয়োগ পরিবেশের উন্নতি হয়নি। গ্যাস-বিদ্যুৎ সংকট, উচ্চ সুদহার এবং ব্যবসা পরিচালনার খরচ বৃদ্ধিকে এর কারণ হিসেবে দেখিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে ভারত, ভিয়েতনাম ও পাকিস্তান বিপুল পরিমাণ এফডিআই পেলেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে।

বাংলাদেশ প্রতিদিন ফেব্রুয়ারি মাসে শিরোনাম করেছিল— “আশিক চৌধুরীর বিনিয়োগের ফাঁপা বেলুন!”

ইউনূস সরকারের আমলে আশিক চৌধুরী কোনো উল্লেখযোগ্য বিনিয়োগ আনতে পারেননি— এ নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়েছিল।

 যখন ইউনূস সরকার আশিক চৌধুরীকে নিয়োগ দেয়, তখন বিএনপির নেতাকর্মী ও অনলাইনের সমর্থকেরা তার সমালোচনা করেন। কিন্তু বিএনপি সরকার তাকে বহাল রাখার পর আর তেমন কোনো সমালোচনা দেখা যায় না।

সর্বশেষ